Hello viewers,
আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভিটামিন D। আমাদের শরীরের জন্য এটি অত্যন্ত
প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান, যা হাড় শক্ত রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শরীরের
সামগ্রিক সুস্থতায় বড় ভূমিকা রাখে। কিন্তু দুঃখজনকভাবে, বাংলাদেশসহ বিশ্বের অনেক মানুষই
ভিটামিন D-এর ঘাটতিতে ভুগছে।এই পোস্টে আমরা জানবো—
- ü কোন খাবারে সবচেয়ে
বেশি ভিটামিন D আছে?
- ü প্রতিদিন কতটুকু ভিটামিন D প্রয়োজন ?
- Vitamin D: Benefits, Deficiency, Foods, Symptoms and Importance | Complete Guide-2026
- ভিটামিন ডি: উপকারিতা, অভাব, খাবার, লক্ষণ ও গুরুত্ব | সম্পূর্ণ গাইড
ভিটামিন D মূলত
একটি fat-soluble vitamin, যা শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এটি ছাড়া হাড় দুর্বল
হয়ে যেতে পারে।
ভিটামিন D এর উপকারিতা:
ü হাড় ও দাঁত মজবুত
করে
ü রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়ায়
ü মানসিক স্বাস্থ্য
উন্নত করে
ü হৃদরোগের ঝুঁকি
কমাতে সাহায্য করে
কোন
খাবারে বেশি ভিটামিন D আছে?
১. চর্বিযুক্ত মাছ (Fatty Fish):সবচেয়ে ভালো ভিটামিন D এর উৎস হলো চর্বিযুক্ত মাছ।যেমনঃ স্যামন (Salmon),টুনা (Tuna),ম্যাকারেল (Mackerel),সার্ডিন (Sardines)। এগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ভিটামিন D থাকে।
২. ডিমের কুসুমঃ ডিমের কুসুমে ভালো পরিমাণে ভিটামিন D থাকে।প্রতিদিন ১–২টি ডিম খেলে উপকার পাওয়া যায়।
৩. দুধ ও দুগ্ধজাত খাবার।যেমনঃ দুধ,চিজ,দই ইত্তাদি।অনেক দেশে দুধে অতিরিক্ত ভিটামিন D যোগ করা থাকে (fortified milk)।
৪. মাশরুমঃ মাশরুম হলো একমাত্র উদ্ভিজ্জ খাবার যেখানে ভিটামিন D পাওয়া
যায়।
৫. মাছের তেল (Fish Liver Oil)- Cod liver oil-এ অত্যন্ত বেশি পরিমাণে ভিটামিন D থাকে।
৬.সূর্যের আলো – সবচেয়ে বড় উৎস।ভিটামিন D এর প্রধান উৎস হলো সূর্যের আলো।প্রতিদিন সকাল ৮টা–১০টার মধ্যে ১৫–২০ মিনিট রোদে থাকলে শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন D তৈরি হয়।
প্রতিদিন
কতটুকু ভিটামিন D প্রয়োজন?
· বয়স অনুযায়ী দৈনিক
প্রয়োজন:
- · শিশু (০–১ বছর):
৪০০ IU
- · শিশু (১–১৮ বছর): ৬০০ IU
- · প্রাপ্তবয়স্ক: ৬০০–৮০০
IU
- · বয়স্ক (৬০+): ৮০০
IU
- · গর্ভবতী নারী: ৬০০–৮০০
IU
- অনেক ক্ষেত্রে ডাক্তার ১০০০ IU পর্যন্ত পরামর্শ দিতে পারেন।


.jpeg)



Leave a Comment