Hello viewers,
ডেঙ্গু জ্বরের সময় সঠিক খাবার খুব গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে পড়ুন ডেঙ্গু রোগীর খাবার তালিকা।
আজকে আমি এমন একটি topic নিয়া আলোচনা করব যা আপনাদের জানা খুব গুরুত্বপূর্ণ। তো আর কথা না বাড়িয়ে মুল কথায় ফিরে আসা যাক ।আমাদের বাংলাদেশে প্রতি বছর ডেঙ্গু জ্বর একটি বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে এই রোগের প্রকোপ অনেক বেড়ে যায়। ২০২৬ সালেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে, তাই আগে থেকেই সচেতন হওয়া জরুরি। তাই আমাদের যে বিষয়গুলো অবশ্যই যানা দরকার তা আমি নিচে বিস্তারিত আলোচনা করলাম ।
ডেঙ্গু কি?
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা Aedes aegypti মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্মায় এবং দিনের বেলায় কামড়ায়।
ডেঙ্গুর লক্ষণ (Symptoms
of Dengue)
ডেঙ্গুর
প্রধান লক্ষণগুলো হলোঃ
Ø হঠাৎ জ্বর আসা। শরীরের তাপমাত্রা ১০২–১০৫ ডিগ্রি ফারেনহাইট হবে।
Ø মাথা তীব্র ব্যথা থাকবে।
Ø চোখের পেছনে ব্যথা ।
Ø শরীরের জয়েন্টে ব্যথা থাকবে। (Breakbone
fever)
Ø বমি বা বমি বমি ভাব থাকবে।
Ø ত্বকে লাল ফুসকুড়ি দেখা দিবে।
Ø দুর্বলতা ও ক্লান্তি থাকবে।
গুরুতর লক্ষণ (Danger
Signs):
Ø পেট ব্যথা
Ø রক্তপাত হবে নাক/মাড়ি দিয়ে।
Ø রক্ত বমি হবে।
![]() |
Ø শ্বাসকষ্ট থাকবে রগির।
ডেঙ্গুর সময় আমাদের করনীয়ঃ
ডেঙ্গুর নির্দিষ্ট কোনো
অ্যান্টিভাইরাল ওষুধ নেই, তবে সঠিক চিকিৎসায়
দ্রুত সুস্থ হওয়া সম্ভব।
v প্রচুর পানি পান করুন ।
v ORS/স্যালাইন পান করুন ।
v প্যারাসিটামল ব্যবহার করুন (জ্বর কমাতে।
v পর্যাপ্ত বিশ্রাম নিন ।
v গুরুতর হলে দ্রুত হাসপাতালে
ভর্তি হতে হবে।
আমরা ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করবঃ
Ø জমে থাকা পানি পরিষ্কার করুন
Ø ফুলের টব, টায়ার,
ড্রাম ঢেকে রাখুন
Ø মশারি ব্যবহার করুন
Ø ফুলহাতা কাপড় পরুন
Ø মশা নিধন স্প্রে ব্যবহার করুন
বাংলাদেশে ডেঙ্গুর
বর্তমান অবস্থা (2026 Update)
বাংলাদেশে প্রতি বছর ডেঙ্গু রোগীর
সংখ্যা বাড়ছে। শহর এলাকায় এর ঝুঁকি বেশি, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে।
ডেঙ্গু হলে কি কি খাবার খাবেনঃ
v ডাবের পানি
v ফলের জুস
v পেঁপে পাতা রস (অনেকে ব্যবহার করে)
v ভাত, স্যুপ, খিচুড়ি
v প্রোটিনযুক্ত খাবার
আপনাদের কিছু সাধারণ
প্রশ্ন এবং উত্তরঃ
§ ডেঙ্গু হলে কতদিন জ্বর থাকে?
সাধারণত ৫–৭ দিন থাকে।
§ ডেঙ্গু কি ছোঁয়াচে?
না, এটি সরাসরি মানুষ থেকে মানুষে ছড়ায় না।
§ প্লাটিলেট কমলে কি করবেন?
ডাক্তারের পরামর্শ নিন,
নিজে থেকে কিছু করবেন না।




Leave a Comment