তওফিক দাও খােদা
                [ ইমন মিশ্র—পােস্তা ] 


তওফিক দাও খােদা ইসলামে মুসলিম-জাহাঁন পুনঃ হােক আবাদ।

 দাও সেই হারানাে সাল্তানাত্, দাও সেই বাহু, 

সেই দিল্ আজাদ দাও বে-দেরেগ তেগ জুলফিকার খয়বর-জয়ী শেরে খােদার,

 দাও সেই খলিফা সে হাশমত দাও সেই মদিনা সে বােগদাদ।। 

দাও সে হামজা সেই বীর ওলিদ দাও সেই ওমর হারুণ-অল্-রশীদ, 

দাও সেই সালাহউদ্দীন আবার পাপ দুনিয়াতে চলুক জেহাদ।। 

দাও সেই রুমী সাদী হাফিজ সেই জামী খৈয়াম সে তবৃরিজ; 

দাও সেই আকবর সেই শাজাহান সেই তাজমহলের স্বপ্ন-সাধ।। 

দাও ভা’য়ে ভা’য়ে সেই মিলন সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন, 

হােক বিশ্ব-মুসলিম এক-জামাত উড় ক নিশান ফের যুক্ত-চাঁদ।। [ গু-বাগিচা)


>> Download Now!




আল্লাহ তুমি রক্ষা কর 
[কোরাস ]


ইয়া আল্লাহ তুমি রক্ষা কর দুনিয়া ও দীন। শান শওকতে হােক পূর্ণ আবার নিখিল মুসলেমিন। 

আমিন, আল্লাহুম্মা আমিন ।। 


খোদা,         মুষ্টিমেয় আরববাসী যে ইমানের জোরে 

তােমার   নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় করে, 

খােদা,     দাও সে ইমান, সেই তরী, দাও সে একিন। 

আমিন, আল্লাহুম্মা আমিন ।। 

 

হায়!      যে-জাতির খলিফা ওমর শাহানশাহ হয়ে ছেঁড়া কাপড় পরে গেলেন উপবাসী রয়ে, 

আবার মােদের সেই ত্যাগ দাও, 


     খােদা ভােগ-বিলাসে মােদের জীবন করাে না মলিন। 

আমিন, আল্লাহুম্মা আমিন ।। 

খোদা,      তুমি ছাড়া বিশ্বে কারও করতাম না ভয়, 

তাই এ বিশ্বে কভু মােদের হয়নি পরাজয়; 

দাও সেই দীক্ষা শক্তি, সেই ভক্তি দ্বিধাহীন। আমিন, আল্লাহুম্মা আমিন ।।


           >> Download Now! 




           তােমারি মহিমা সব


            [ মান্দ—কার্ফা ]



তােমারি মহিমা সব বিশ্বপালক করতার। 

করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার। 
বিশ্বপালক করতার ।।

রােজ-হাশরের বিচার-দিনে তুমিই মালিক এয় খােদা আরাধনা করি প্রভু, 
আমরা কেবলি তােমার। 
বিশ্বপালক করতার ।। 

সহায় যাচি তােমারি নাথ দেখাও মােদের সরল পথ 
তাদের পথে চালাও খােদা বিলাও যাদের পুরস্কার। বি
শ্বপালক করতার।।
 অবিশ্বাসী ধৰ্মহারা যাহারা সে ভ্রান্ত-পথ, 
চালায়াে না তাদের পথে, 
এই চাহি পরওয়ারদেগার।
 বিশ্বপালক করতার।।
 [ জুলফিকার ।



             >> Download Now!




ধন্যবাদ সবাইকে।

Leave a Comment