দরিদ্র তহবিল/ছাত্রকল্যাণ তহবিল হতে সাহায্যের আবেদন।

 তারিখ : ৫/৭/২০১২

 প্রধান শিক্ষক 

পটিয়া আদর্শ বিদ্যালয় পটিয়া, চট্টগ্রাম।

 বিষয় : ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন। 

মহােদয়, আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। পাঁচ বছর যাবৎ আমি এ স্কুলে পড়ালেখা করছি। গত বার্ষিক পরীক্ষায়ও আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। কিন্তু সম্প্রতি আর্থিক অনটনে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার বাবা একজন কৃষক। গত কয়েক মাস যাবৎ তিনি দুরারােগ্য রোগে আক্রান্ত হয়ে বর্তমান শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। বিপদে সাহায্য করবে এরকম তেমন  আত্নীয় স্বজনও নেই। ভাইবােনের লেখাপড়া, ভরণপােষণ, বাবার চিকিৎসার ব্যায়, সব মিলিয়ে আমাদের পরিবারের অবস্থা বিপন্ন । তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। পারিবারিক দুরবস্থার পরিপ্রেক্ষিতে আমার বিনাবেতনে পড়ার সুযোগ এবং ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক কিছু সাহাযা প্রদান কালে বিশেষভাবে উপকৃত হব। তা না হলে আমার পড়ালেখা চিফতরে বন্ধ হয়ে যাবে। পরিবারের বড় সন্তান হিসেবে পম জীবনে নেমে আসৰে পঞ্জীৱ জন্ধকার। 

অতএব বিনীত প্রার্থনা, আমাকে বিনাবেতনে পড়ার সুযােগ এবং দরিদ্র তহবিল থেকে এককালীন কিছু প্রশ্ন অনুদানের লাথ কষে বাধিত করবেন। 

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র {মো. শামসুল আলম) 

নবম শ্রেণি, রোল-১

 বিজ্ঞান শাখা 

পটিয়া আদর্শ বিদ্যালয়, পটিয়া।


>> Download Now ( এখানে ক্লিক করে আবেদনপত্রটির pdf ফাইল ডাউনলোড করে নিন)


ধন্যবাদ সবাইকে

Leave a Comment