▪️ প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত।
তারিখ : ১৪/৬/২০১২
প্রধান শিক্ষক
জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় বসুরহাট, কোম্পানীগঞ্জ নােয়াখালী।
বিষয় : প্রশংসাপত্রের জন্য আবেদন।
জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্রী। ২০০৭ সালে কুমিল্লা বাের্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। স্কুলে গত পাঁচ বছর অধ্যয়নকালে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম। কোনাে আইনশৃঙ্খলা বিরােধী কাজের সঙ্গে আমার কোনাে সম্পৃত্ততা ছিল না। আমি কলেজে উচ্চ-মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার 1, স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন।
অতএব অনুগ্রহপূর্বক আমাকে চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত- (নাহিদ সুলতানা পলি)
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী পরীক্ষার ক্রমিক নম্বর ৭
রেজিস্ট্রেশন নম্বর : ১৩২৭
বাবসায় শিক্ষা শাখা
জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় কোম্পানীগঞ্জ, নােয়াখালী।
>> এখানে ক্লিক করে দরখাস্তটির pdf কপি ডাউনলোড করে নিন
আরো এরকম পত্র, দরখাস্ত পেতে চাইলে আমাদের ওয়েব সাইটটির সাথেই থাকুন।
-----------------ধন্যবাদ সবাইকে -------------------
🌿
Leave a Comment