Measels in Bangladesh 2026

Hello viewers,
আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করবো যা বর্তমানে বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক সেটি হল —হাম (Measles) পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে আমাদের  দেশের অধিকাংশ স্থানে হাম রোগের প্রাদুর্ভাব আবারও বৃদ্ধি পেয়েছে, যা শিশুদের পাশাপাশি বড়দের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই এই পোস্টে আমরা জানবো হাম কী, এর লক্ষণ, বর্তমান পরিস্থিতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—কিভাবে এটি প্রতিরোধ করা যায়।তো প্রিয় viewers কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুতুপূর্ণ বিষয়ীটি নিয়ে কথা ।প্রথমেই আমরা জানব-
হাম (Measles) কী?
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এটি Measles virus দ্বারা সংক্রমিত হয় এবং বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে।
Measles virus 2026

আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্য ব্যক্তি সহজেই আক্রান্ত হতে পারে।তো চলুন তাহলে এখন আমরা জেনে নেব ২০২৬ সালে বাংলাদেশের বর্তমান হাম পরিস্থিতি
২০২৬ সালে বাংলাদেশের বর্তমান হাম পরিস্থিতি
২০২৬ সালে বাংলাদেশে আবারও হাম রোগের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।বিভিন্ন হাসপাতাল গুলোতেও বর্তমানে হাম এ আক্রান্ত হয়ে অনেক শিশু মারা যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ ও শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এর প্রকোপ বেশি।হাম কেন হচ্ছে এর প্রধান কারনগুলো আমরা এখন জানব।
প্রধান কারণগুলো হলো:
  • শিশুদের টিকাদান কার্যক্রমে ঘাটতিঃ অনেকেই আছেন যারা শিশুদের সমই টিকা দেন না যার কারনে শিশুদের মাঝে হামের সংক্রমন এর তিব্রতা দিন দিন বেড়েই চলছে ।
  • অভিভাবকদের সচেতনতার অভাবঃ অনেক অভিভাবক তাদের শিশুদের টিকা দেন না।তারা অসচেতন।তাদের মাঝে হাম এর ভয়াবহতা কোন সচেতনতা নেই।
  • অপুষ্টিঃ অনেক বাচ্চারা অপুষ্টিতে ভোগে ।যার কারনে সহজেই হামের মত মহামারি তীব্র ভাবে ছরিয়া পরে।
  • স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাঃ আমাদের দেশে পর্যাপ্ত টিকা না থাকায় অনেক শিশু টিকা পাচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, যেসব শিশু নিয়মিত টিকা নেয়নি, তাদের মধ্যে হাম ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি।
হাম রোগের লক্ষণ
হাম প্রথমে সাধারণ জ্বরের মতো মনে হলেও দ্রুত গুরুতর হয়ে উঠতে পারে।এর প্রধান লক্ষণগুলো হলো:
  • উচ্চ জ্বর থাকবে(১০১°F–১০৪°F)।
    High grade fever in measels 2026

  • নাক দিয়ে পানি পরবে।
    Runny nose in measels 2026

  • চোখ লাল হয়ে যাওয়া (Conjunctivitis)।
  • কাশি থাকবে।
  • মুখের ভিতরে সাদা দাগ (Koplik spots)।
  • শরীরে লালচে ফুসকুড়ি
  • সাধারণত ফুসকুড়ি প্রথমে মুখে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
হাম কতটা বিপজ্জনক?
অনেকে হামকে সাধারণ রোগ মনে করলেও এটি মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।যেমনঃ
  • নিউমোনিয়া
  • ডায়রিয়া
  • কানের ইনফেকশন
  • মস্তিষ্কে সংক্রমণ (Encephalitis)
  • মৃত্যু (গুরুতর ক্ষেত্রে)
বিশেষ করে ৫ বছরের নিচের শিশু এবং অপুষ্টিতে ভোগা শিশুদের ঝুঁকি বেশি।
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা (Vaccination)
বাংলাদেশে Expanded Program on Immunization (EPI) এর আওতায় MR vaccine (Measles-Rubella) দেওয়া হয়।
টিকার সময়সূচি:
  1. প্রথম ডোজ: ৯ মাস বয়সে
  2. দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে
টিকা নেওয়া থাকলে হাম হওয়ার সম্ভাবনা প্রায় ৯৫% পর্যন্ত কমে যায়।

হাম থেকে বাঁচার ঘরোয়া প্রতিরোধ ও সতর্কতাঃ হাম ছড়ানো প্রতিরোধ করতে নিচের বিষয়গুলো মেনে চলা জরুরি:
  • আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
  • নিয়মিত হাত ধোয়া
  • ভিড় এড়িয়ে চলা
  • পুষ্টিকর খাবার খাওয়া

  • রোগীকে কি কি খাবার দেওয়া খুব জরুরি
হাম রোগীর শরীর দুর্বল হয়ে পড়ে, তাই সঠিক খাদ্য খুব গুরুত্বপূর্ণ।
  • ভিটামিন A সমৃদ্ধ খাবার (গাজর, মিষ্টি কুমড়া ইত্যাদি) খেতে দিতে হবে।
  • প্রচুর পানি ও তরল খাবার খেতে দিতে হবে।
  • ফলমূল (কমলা, কলা, আপেল) খেতে দিতে হবে।
  • প্রোটিন (ডিম, মাছ, ডাল)
  • WHO অনুযায়ী, ভিটামিন A হাম রোগীর জটিলতা কমাতে সাহায্য করে।
কখন ডাক্তার দেখানো খুব জরুরি?
নিচের লক্ষণগুলো দেখা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত:
  • শ্বাসকষ্ট
  • খিঁচুনি
  • অতিরিক্ত জ্বর
  • শিশুর অস্বাভাবিক আচরণ
কেন সচেতনতা জরুরি?
বাংলাদেশে এখনো অনেক পরিবার টিকা সম্পর্কে সঠিক ধারণা রাখে না। ফলে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। সচেতনতা বাড়াতে যা করা উচিত:
  • স্কুল ও কমিউনিটিতে স্বাস্থ্য শিক্ষা
  • সামাজিক মাধ্যমে প্রচারণা
  • সরকারি স্বাস্থ্য কর্মসূচিতে অংশগ্রহণ
হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু অবহেলার কারণে এটি এখনও বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে রয়েছে। সঠিক সময়ে টিকা গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।
 মনে রাখবেন:
“প্রতিরোধই চিকিৎসার চেয়ে উত্তম”

Tags :
  • measles vaccine schedule
  • child vaccination Bangladesh
  • measles symptoms & treatment
  • vaccine side effects
  • child health tips
  • immunization program

Leave a Comment